Online GD service by Bangladesh Police
In a system-breaking move towards modernization and accessibility, Bangladesh Police has launched the ‘Online GD’ program, revolutionizing the way individuals can file General Diaries (GD). Prime Minister Sheikh Hasina inaugurated this pioneering initiative on Tuesday, June 21, during a virtual ceremony from Ganobhaban, marking a significant leap forward in the realm of public safety and convenience.
This innovative online GD system allows anyone to submit a General Diary from the comfort of their homes, eliminating the need for physical visits to police stations. The inauguration event, held at the Rajarbagh Police Auditorium, showcased the commitment of the government to embrace digital solutions for citizen-centric services.
To make this service accessible to the public, users can download the dedicated Online GD app from the Google Play Store or visit the official website at gd.police.gov.bd. Registration is streamlined, requiring users to provide their details and National Identity (NID) cards. Once a GD is filed, users receive unique QR codes, offering a convenient means to retrieve digital or printed versions of the General Diary for future reference.
ঘরে বসে হারানো-প্রাপ্তির জিডি
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত ২১ জুন রাজারবাগ পুলিশ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর রাজধানীসহ সারা দেশে অনলাইনে জিডি করার সুবিধা চালু হয়।
বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, জেলার অধীন সব থানায় হারানো বা প্রাপ্তির বিষয়ে অনলাইনে জিডি করা হচ্ছে। তবে জমিজমাসহ কিছু বিষয়ে তদন্তের দরকার নেই, এমন ধরনের জিডি থানায় গিয়ে করতে হয়। তবে এ ধরনের জিডি করতে কেউ ফোনে অনুরোধ জানালে থানার পক্ষ থেকে তা করে দেওয়া হয় বলে জানান তিনি।
যেভাবে অনলাইনে জিডি করা যায়
অনলাইনে জিডি করতে প্রথমে gd.police.gov.bd ওয়েবসাইটে ঢুকতে হবে। সেখানে অনলাইনে জিডির একটি পাতা আসবে। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর, মুঠোফোন নম্বর ও জন্মতারিখ লিখে সাবমিট করতে হবে। এরপর পরিচয় নিশ্চিতের জন্য খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে একটি কোড আবেদনকারীর দেওয়া মুঠোফোন নম্বরে যাবে।
দ্বিতীয় ধাপে নিজের জন্য নাকি অন্যের পক্ষে জিডি করবেন, সেটি নির্বাচন করতে হবে। জিডির ধরন ও কী হারানো গেছে বা খুঁজে পাওয়া গেছে, তা নির্বাচন করতে হবে। কোন জেলার কোন থানায় বা মহানগরের কোন থানায় জিডি করতে চান, তা নির্বাচন করতে হবে। ঘটনার সময় ও স্থান লিখে ‘পরবর্তী ধাপ’ বাটনে ক্লিক করতে হবে।
সর্বশেষ, অর্থাৎ তৃতীয় ধাপে আবেদনকারীর বর্তমান ঠিকানা ও ঘটনা সম্পর্কে বিস্তারিত বর্ণনা লিখতে হবে। জিডি–সম্পর্কিত কোনো নথি (ডকুমেন্ট) থাকলে সেগুলো সংযুক্ত করা যাবে। ই-মেইল দিতে হবে।
এরপর ‘সাবমিট’ (জমা) বাটনে ক্লিক করলে সম্পন্ন হবে অনলাইন জিডির। আবেদন সম্পন্ন হলে লগইন করে আবেদনকারী জিডির সর্বশেষ অবস্থাও জানতে পারবেন।
Source:
- Here’s how you can file a GD online with Bangladesh Police, Daily Star, 22 June 2022. https://www.thedailystar.net/tech-startup/news/heres-how-you-can-file-gd-online-bangladesh-police-3054056
- ঘরে বসে হারানো-প্রাপ্তির জিডি, অনলাইনেই জানা যায় অগ্রগতি, দৈনিক প্রথম আলো। ১৫ নভেম্বর ২০২৩। https://www.prothomalo.com/bangladesh/j3uaiji3ws

