ইন্ডিয়াতে পাসপোর্ট হারালে করনীয়

বিদেশে নিজের পরিচয় Passport। অনেক সময় নানা কারণে Passport হারিয়ে যায়।
কলিকাতা বাংলাদেশ হাইকমিশনের তথ্যমতে, শুধুমাত্র পশ্চিম বাংলাতেই বছরে ৪০০+ বাংলাদেশি Passport হারান।

কলিকাতা বাংলাদেশ হাইকমিশনের তথ্যমতে, Passport হারালে প্রথমে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়রি করতে হবে। এরপর যোগাযোগ করতে হবে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে। এ সময় Passport সাইজের ছবি, Passport এর কপিসহ একটি Application ফর্ম পূরণ করতে হবে। সঙ্গে জমা দিতে হবে নির্ধারিত ফি।

জরুরি ভিত্তিতে Passport পেতে দুই হাজার রুপি জমা দিতে হবে। তবে দুয়েকদিন সময় দিলে এক হাজার রুপি ফি নেন তারা। সব প্রক্রিয়া শেষ হওয়ার পর যাত্রীকে ট্রাভেল পারমিট দেওয়া হয়। সেটি নিয়ে বর্ডার পার হয়ে নিজ দেশে ফিরে যেতে পারবেন ভারতে আসা বাংলাদেশিরা।

অনেক সময় দেখা যায়, কেউ কেউ তার সমস্ত তথ্য বিবরণী হারিয়ে ফেলেন। দেশে ফিরতে তাদের আগের প্রক্রিয়ায় যেতে হবে। তবে, এখানে মানতে হবে আরও কিছু নিয়ম। যিনি প্রয়োজনীয় সব কিছু হারিয়ে ফেলবেন, তাকে ইমিগ্রেশন সার্টিফিকেট তুলতে হবে। কবে কোন রুট ধরে ভারতে প্রবেশ করেছেন সেটির সত্যতা প্রমাণ পত্র দিতে হবে। যদি সড়ক পথে (বেনাপোল-পেট্রাপোল) ভারতে ঢোকা হয় তখন পেট্রাপোল অংশের ইমিগ্রেশনে গিয়ে কর্মকর্তাদের কাছে Passportসহ সব তথ্য হারিয়ে ফেলার বিষয়টি জানাতে হবে। ইমিগ্রেশন কর্মকর্তারা সার্ভার দেখে Passport নম্বরসহ একটি সার্টিফিকেট দেবেন। সেটি ডেপুটি হাইকমিশনে জমা করে ট্রাভেল পারমিট নিয়ে দেশে ফিরতে হবে।

Related Post